শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটির কাছাকাছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। আর মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩০ হাজার ছুঁইছুঁই।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৬৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ২৯ হাজার ৮৮৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৩১৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩০৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ১৩ হাজার ৪৩৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৫৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ১৭ হাজার ৩৪১ জন। ছয় লাখ ৬৮ হাজার ৭ জন মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ