শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গুরুতর অসুস্থ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শুক্রবার দেশটির সাবেক এই সামরিক শাসকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর। বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।

তার পরিবার টুইটারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পারভেজ মোশাররফ দীর্ঘ দিন ধরেই অসুস্থ। বর্তমানে তিনি ভেন্টিলেটরে নেই। তার অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে তার স্বাস্থ্য। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে পারভেজ মোশারফের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

৭৮ বছর বয়সী জেনারেল মোশারফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন।

সাবেক প্রেসিডেন্ট ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবেক এই সামরিক শাসক চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে যান এবং তারপর থেকে আর পাকিস্তানে ফিরেননি তিনি।

সূত্র : ডেইলি জং, জি ২৪ ঘণ্টা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ