শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে এ তথ্য জানি মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারি প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ।

টুইটবার্তায় মুনোজ বলেন, ‘বিদেশ থেকে আসা যাত্রীদের আর বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে, তাতে নেগেটিভ হিসেবে শনাক্ত হতে হবে এবং সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে।’

‘অথবা, অন্তত ৯০ দিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন— এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।’

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দিয়েছেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত এই রোগে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তারপর মহামারির গত দুই বছরে দেশটিতে ১০ লাখেরও বেশি মনুষের মৃত্যু হয়েছে কোভিডজনিত অসুস্থতায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ