মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

দেশের পশুই কোরবানির জন্য যথেষ্ট: শ ম রেজাউল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আগামি কোরবানি ঈদে ভারত, মায়ানমারসহ অন্য কোন দেশ থেকে পশু আমদানি করতে হবে না। কোরবানির পশুর জন্য আমরা সয়ংসম্পূর্ণ। কালোবাজারিভাবে কোন পশু যেনো দেশে আসতে না পারে সে জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশু নিয়ে সংশয়ের কোন কারণ নেই। দেশের পশুই কোরবানির জন্য যথেষ্ট।

আজ বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ি বড়চালা এলাকায় এসিআই এনিমেল জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেনন্ট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে এনিমেল জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেনন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশে সমৃদ্ধ ও আধুনিক পশু হোক। উন্নত দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, ব্রাজিলসহ অন্যান্য দেশে যেভাবে বড় বড় পশু ও প্রচুর দুধ পাওয়া যায় সেভাবে বাংলাদেশের পশু বেড়ে উঠুক কৃত্রিম আধুনিক পদ্ধতিতে। প্রাণী সম্পদের বৈপ্লবিক পরিবর্তন আসার পাশাপাশি বিদেশে যে উন্নত জাতের পশু আছে আমাদের দেশেও তার বিস্তার ঘটাতে পারি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এসিআই’র এগ্রো বিজনেসের সভাপতি ড.এফএইচ আনসারী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা ডেইরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান পলাশসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ