বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কানাডায় এক মুসলিম ছাত্রীকে প্রশংসাপত্র দিল পুলিশ, জানেন কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সচারাচর দেখা যায় না এমন একটি দৃশ্য এবার দেখা গেছে কানাডায়। দেশটির পুলিশ একটি স্কুল প্রতিযোগিতায় বিজয়ী একজন মুসলিম ছাত্রীকে সম্মানিত করেছে।

ইউমনা মোহাম্মদ নাসের নামে ১১ বছরের এক স্কুলছাত্রী প্রথম স্থান অধিকারের পর তাকে সম্মান জানাতে তার বাড়িতে যায় দেশটির পুলিশ।

কানাডার পুলিশ প্রথম স্থান জয়ের পর তাকে সম্মান জানাতে তার বাসায় গিয়ে দেখা করে। হ্যামিল্টন পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা থেকে তাকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।

প্রশংসাপত্রে বলা হয়েছে যে হ্যামিলটন ইসলামিক স্কুলে ২০২১ সালে দেয়ালে লেখার বিরুদ্ধে এক অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন ইউমনা মোহাম্মদ নাসের।

তার সাথে দেখা করতে যাওয়ার সময় পুলিশ তার আঁকা চিত্রটি সাথে নিয়ে যায় এবং বলে ‘এটি তোমার অঙ্কন করা চিত্র, তুমি এটা তোমার কাছে রাখতে পারো।’

ইউমনা মোহাম্মদ নাসের পুলিশের পক্ষ থেকে প্রশংসা সনদ পাওয়ার পর বলেছে, এটি জন্য অনেক সৌভাগ্যের এবং তিনি আশা করেননি যে তার আঁকা চিত্র এমন গ্রহযোগ্যতা পাবে।

সূত্র : আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ