বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সেই নূপুর শর্মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে মামলা দায়ের করা হয়। এর কয়েক দিন পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মুসলিম সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ দিল্লির বাসিন্দা নূপুরের বিরুদ্ধে গত ২৮ মে মামলা দায়ের করে।

সূত্র জানিয়েছে, নূপুরকে জিজ্ঞাসাবাদ করতে আসা দিল্লিতে থাকা মুম্বাই পুলিশের একটি দল বিজেপির বরখাস্ত এই নারীকে খুঁজে পায়নি। তারা বলেছে, নূপুর শর্মা নিরুদ্দেশ হয়ে গেছেন।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিজেপির সাবেক মুখপাত্রকে গ্রেফতার করার জন্য মুম্বাই পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

নূপুর শর্মাকে খুঁজে পেতে মুম্বাই পুলিশের দল গত পাঁচ দিন ধরে দিল্লিতে অবস্থান করছে। এর আগে নূপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেলের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের দায়ের এফআইআরের মুখোমুখি হয়েছেন।

কলকাতা পুলিশ নূপুরকে ২০ জুন তার বক্তব্য রেকর্ড করার জন্য তলব করেছে। মহানবীকে নিয়ে মন্তব্যের জেরের শর্মার বিরুদ্ধে দিল্লি পুলিশ আরেকটি এফআইআর দায়ের করেছে বলে খবরে বলা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ