বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্কটল্যান্ডে ধর্ষণের দায়ে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কটল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসককে ধর্ষণের দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার তার বিরুদ্ধে তিন বছর আগে এক নারীকে গুরুতর যৌন নির্যাতন করায় এই রায় দেন বিচারকরা।

এই চিকিৎসকের নাম মানেশ গিল (৩৯)। এর আগে গত মাসে এডিনবার্গের উচ্চ আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। সেই রায়ই এই আদালত বহাল রেখেছে। স্কটিশ পুলিশ আদালতে তার আচরণকে ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছে। খবর এনডিটিভির।

আদালত গিলের করা অপরাধের সবকিছু পুলিশের কাছ থেকে শুনেছে। জেনারেল প্রাকটিশনার হিসেবে কর্মরত বিবাহিত এই চিকিৎসক অনলাইন ডেটিং অ্যাপ টিন্ডারে নিজের নাম ‘মাইক’ বলে পরিচয় দেন। এরপর ওই ভুক্তভোগীর সঙ্গে স্টার্লিংয়ের একটি হোটেলে সাক্ষাতের ব্যবস্থা করেন। যেখানে ২০১৮ সালের ডিসেম্বরে যৌন নিগ্রহের ঘটনাটি ঘটে।

স্কটল্যান্ড পুলিশের পাবলিক প্রোটেকশন ই্উনিটের ফোর্বস উইলসন নামের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, গিলের এই দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি পাওয়া যৌন অপরাধ করা যে কারও কাছে এই বার্তা দেবে যে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

এর আগে চলতি বছরের শুরুতে নার্সিংয়ের শিক্ষার্থী ওই ভুক্তভোগী তার সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা আদালতে উপস্থাপন করেন এবং কিভাবে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বিস্তারিত তুলে ধরেন। তিন সন্তানের বাবা গিল অবশ্য দাবি করেছেন, তাদের মধ্যে পারস্পরিক সম্মতিতেই যৌন সম্পর্ক হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ