মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

বানভাসিদের সহায়তায় ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা উত্তরের নগদ অর্থ সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটসহ দেশের একাধিক বন্যা কবলিত জেলার বানভাসি অসহায় মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

সোমবার বিকেলে নগরীর ভাটার ও নতুন বাজার এলাকায় অর্থ সংগ্রহ করে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাঈম বিন জামশেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় নগদ অর্থ কালেকশন কর্মসূচিতে প্রধান অতিথি  ছিলেন কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক শফিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বানভাসি মানুষের সাহায্যে দুর্যোগের শুরু থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম এর নেতৃত্বে একাধিক সেচ্ছাসেবক টিম বন্যা কবলিত এলাকায় সেবা দিয়ে যাচ্ছে। দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত ত্রাণ-সাহায্য কর্মসূচি চলমান থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন ।

এ সময় নগর সভাপতি নাঈম বিন জামশেদ সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশের সকল শ্রেণীর মানুষ ও বিত্তবানদের আহবান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় বরাদ্দ বাড়িয়ে দ্রুত নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা গ্রহন করতে বলেন। এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করার আহবান জানান।

বানভাসি মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আমিন শরিফ, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীরসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ