বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে দোকানের সাইনবোর্ড অপসারণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে চেরাগআলী সুরতরঙ্গ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিলবাদারা গ্রামের জিল্লুর হোসেনের ছেলে জুলহাস ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সায়েম।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, দোকানের সাইনবোর্ড অপসারণের সময় দোকান মালিক সায়েম ও পুরাতন লোহার ক্রেতা (ভাঙারি ব্যবসায়ী) জুলহাস বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় দ্বিতীয় তলার ছাদেই মারা যান জুলহাস। আর ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সায়েম। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ