বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাশকতার কোনো তথ্য নেই : র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে র‍্যাবের কাছে নাশকতা, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২২ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। র‍্যাবের গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের প্রতিটি টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ইতোমধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে র‍্যাবের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোনো ধরনের অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ