রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

বন্যায় ৪২ জনের মৃত্যু হয়েছে: স্বাস্থ্য অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যার সময় নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যাসৃষ্ট কিছু দুর্ঘটনায় সারা দেশে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। গত মাসের ১৭ তারিখ থেকে গতকাল ২১ জুন পর্যন্ত এসব মৃত্যু হয়।

আজ বুধবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২২ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ (বুধবার) অধিদফতর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১৬ জন। তবে এখন পর্যন্ত ডায়রিয়ায় কারো মৃত্যু হয়নি।

আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১১৩ জন, এ রোগেও কারো মৃত্যু হয়নি। বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৩ জন, তাদের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনে চারজন আক্রান্ত হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে পানিতে ডুবে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।

চর্মরোগে আক্রান্ত হয়েছে ১৬৩ জন, চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে ৬১ জন, নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ৩৯ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে মোট ৪৮১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ