বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

'সরকারের চেয়ে সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে সরকার রসিকতা শুরু করেছে। কোটি মানুষের জন্য সরকার কীভাবে ৬০ লাখ টাকা বরাদ্দ দিতে পারে। এর থেকে বেশি টাকা তো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দিচ্ছে।

এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, অতীতে ফখরুদ্দীন ও মঈনুদ্দিন সরকার তিন মাসের কথা বলে দুই বছর সময় ক্ষেপণ করে একটি নতজানু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করেছিল। আগামীতে যেন এরকম না ঘটে সেজন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে।

মান্না বলেন, সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে যেভাবে ঢাকঢোল পিটিয়ে ভারতীয় শিল্পীদের দেশে এনে নাচ-গানের চিন্তা করছে, এগুলোর জন্য একদিন জবাবদিহিতা করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ