মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী, আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মুসলমানরা ৯ জিলহজ আরাফাত দিবস পালন করবেন।

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এ বছর সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। এই ছুটির মধ্যে রয়েছে আরাফাতের দিন এবং ঈদুল আজহার তিন দিন।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল আজহার ছুটি ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারবেন। এই সময় ভ্রমণের চাহিদা তুঙ্গে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ ছুটির সময় অনেক আমিরাতি এবং প্রবাসী ছুটি কাটাতে আমিরাতের বাইরে যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ