বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

৬ দিন পর স্বাভাবিক ওসমানী বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় চালু হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোর থেকে বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়। এর আগে রানওয়েতে বানের পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করে। একই সঙ্গে সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান আসা-যাওয়া করেছে। এ ছাড়াও একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, আজ বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ