বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

আগামীকাল থেকে রাজধানীর যেসব স্থানে দেওয়া হবে কলেরা টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল রোববার (২৬ জুন) থেকে কলেরা ও ডায়রিয়া সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে। প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত।

মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স থেকে সব বয়সের মানুষকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এসব তথ্য জনা গেছে।

সিডিসি জানায়, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি আরও জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজধানীর ৫টি স্থানে (মিরপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান, যাত্রাবাড়ী ও সবুজবাগ) প্রায় ২৩ লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ