বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বংশালের আগাসাদেক রোড এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার(২৫ জুন) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন(২৮)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে নিয়ে আসা ইসরাফিলের ভাতিজা মো. তারেক জানান,বংশালের আগাসাদেক রোড ৫৬নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ছয়টার দিকে নিয়ে আসলে তাদের চারজনকেই ভর্তি দেওয়া হয়েছে। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ভোর ছয়টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও দুজনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বংশালের আগাসাদেক রোড এলাকার একটি বাসা থেকে চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে এসেছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। দু জনের অবস্থা আশঙ্কাজনক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ