মুহাম্মাদ হেদায়াতুল্লাহ।।
তুরস্কের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ মাহমুদ উসতা উসমান উগলু আফেন্দি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুন) তিনি তুরস্কের ইস্তাম্বুলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন শুক্রবার জুমার পর ফাতিহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।
মাহমুদ উসমান ১৯২৯ সালে তুরস্কের ত্রাবজন প্রদেশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শায়খ মুহাম্মদ রশিদ আশিক কুতলুর কাছে মাত্র ছয় বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন। এরপর কায়সারি শহরে শায়খ তাসবিহি জাদার কাছে আরবি ও ফারসি এবং নাহু-সরফ রপ্ত করেন। এরপর শায়খ মুহাম্মাদ রাশদুর কাছে উলুমুল কোরআন ও কিরাআহ, হাদিস, তাফসির, ফিকহ, উসুলসহ নানা শাস্ত্রে জ্ঞান লাভ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি হাদিসের ‘ইজাজাহ’ লাভ করেন।
সাধারণ মানুষের মধ্যে ইসলামী শিক্ষার প্রসারে শায়খ মাহমুদ আফিন্দি তুরস্কের আনাচে-কানাচে চষে বেড়িয়েছেন। ১৯৫৪ সালে ইসমাইল আগা মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন। কিন্তু ১৯৯৬ সালে তাঁকে এই পদ থেকে বরখাস্ত করা হয়। এর পর থেকে তিনি পাঠদান ও ওয়াজে ব্যস্ত সময় পার করেন। শায়খ আফেন্দি জীবনের নানা সময় হয়রানি ও নির্যাতনের শিকার হন। ১৯৬০ সালে তুরস্কে অভ্যুত্থানের পর তাঁকে নির্বাসনের নির্দেশ দেয় সামরিক প্রশাসন। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। ১৯৮৫ সালে তাঁর বক্তব্যকে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি বলে অভিযোগ করে নিরাপত্তা আদালতে পাঠানো হয়। কিন্তু এবারও তাঁর প্রতিপক্ষরা অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত তাঁকে নির্দোষ ঘোষণা দেন। ২০০৭ সালে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করে হত্যাচেষ্টা করা হলেও তিনি বেঁচে যান। এরপর হাসপাতালে ধাওয়া করে সেখানেও তাঁকে গুলি করে হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়।
প্রতিবছর তিন সপ্তাহ তুরস্কের বিভিন্ন স্থানে ইসলামী শিক্ষা প্রচারে ব্যয় করতেন। এর পরও ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, উজবেকিস্তানসহ বিশ্বের নানা দেশে ইসলামী শিক্ষা প্রচারে যেতেন তিনি। ইসলামী শিক্ষা, আধ্যাত্মিকতা চর্চা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জনà§