বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতে দৈনিক আক্রান্ত বাড়ল ৪৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৩ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবারের সংক্রমণের সঙ্গে তুলনা করলে রোববার ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, রোববার ভারতে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। রোববার পর্যন্ত ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৮৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

রাজ্যভিত্তিক করোনা সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানার মতো রাজ্যেও সংক্রমণের হার বেশি।

এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ওপর জোর বাড়াচ্ছে প্রশাসন। রোববার ভারতে ৩,০৩,৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ১৯৭.১১ কোটি টিকাকরণ হয়েছে ভারতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ