বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

বিশ্বনেতাদের কাছে গুতেরেসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে থাকা মহাসাগরগুলো রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার পর্তুগালের রাজধানী লিসবনে জাতিসংঘ মহাসাগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। পাঁচ দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১২০টি দেশের ৭ হাজার প্রতিনিধি। যোগ দেয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনেরও।

জলবায়ু পরিবর্তনসহ দূষণের কারণে হুমকির মুখে বিশ্বের সাগর-মহাসাগরগুলো। আর মহাসমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার লক্ষ্যে লিসবনে চলছে জাতিসংঘ মহাসাগর সম্মেলন।

এতে যোগ দিতে পর্তুগালের রাজধানী লিসবনে এখন বিশ্বের ১২০ দেশের ৭ হাজার প্রতিনিধি। আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গবেষকরা।

সোমবার লিসবনের আলটিস এরেনায় হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন জাতিসংঘ মহাসচিবসহ বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে আসে বিশ্বনেতাদের আলোচনায়।

শঙ্কা জানানো হয় ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহরের ভবিষ্যৎ নিয়ে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাগর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, সাগরই আমাদের প্রত্যেককে যুক্ত করেছে। আমি আজকে সাগর রক্ষায় জরুরী অবস্থা ঘোষণা করতে চাই। কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সাগরের পানি যেভাবে বাড়ছে তাতে অনেক ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহর তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই এখনই শক্ত পদক্ষেপ না নিলে খুবই ভয়াবহ সময় অপেক্ষা করছে আমাদের জন্য।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানে অংশ নেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সউজা, কেনিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনও সম্মেলনে যোগ দিচ্ছেন। সোমবার শুরু হওয়া পাঁচ দিনের এ সম্মেলনের পর্দা নামবে শুক্রবার। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ারও কথা রয়েছে সম্মেলনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ