রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

একদিনে আরও ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন (চলতি বছরে সর্বাধিক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে ৩৮ জনই ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১২১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে সাতজন।

চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ