বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

‘দারুল উলুম দেওবন্দে প্রশাসনিক জটিলতা কিংবা ভীতিকর কোন পরিস্থিতি নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে প্রশাসনিক জটিলতা কিংবা ভীতিকর কোন পরিস্থিতি নেই। সম্প্রতি স্যোসাল মিডিয়ায় অনেকে ভুয়া সংবাদ প্রচার করছেন।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের মুশরিফ, মুহাক্কিক আলেম, উস্তাদে মুফতি আবদুল্লাহ মারুফির সাথে কথা কথা বলেছেন জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার শিক্ষক হযরতের একান্ত শাগরিদ মুফতি আবুল ফাতাহ কাসেমি।

তিনি জানিয়েছেন, দারুল উলুম দেওবন্দে প্রশাসনিক কোন জটিলতা কিংবা ভিতিকর কোন পরিস্থিতি নেই। পরিবেশ একদম স্বাভাবিক। সব কিছুই ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ।

মুফতি আবুল ফাতাহ কাসেমি বলেন, আজ সকাল থেকেই অনেকেই পোস্ট দিচ্ছেন, ‘আল্লাহ দারুল উলুমকে হেফাজত করুন, সেখানের অবস্থা ভালো না ইত্যাদি...

তাহকিক না করে এ জাতীয় সংবাদগুলো প্রচার না করলে ভালো হয়। আপনি হয়তো জানেন না আপনার এমন একটি পোস্টে কত মানুষের অযথা পেরেশানির কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ