মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


যে অভিযোগে একাধিক পাকিস্তানি দূতাবাসের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার ইন্ডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাধিক পাকিস্তানি কূটনৈতিক মিশন, সাংবাদিক ও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার ইন্ডিয়া। এর মধ্যে রয়েছে পাকিস্তানের তুরস্ক, মিশর, ইরান ও জাতিসঙ্ঘের দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট।

মঙ্গলবার পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদামাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

এর আগে, পাকিস্তানের জাতীয় সম্প্রচারকারী ‘রেডিও পাকিস্তান’-এর টুইটার অ্যাকাউন্টও সংস্থাটি নিষিদ্ধ করেছিল।

টুইটার ইন্ডিয়া অফিসিয়াল অ্যাকাউন্টগুলো বন্ধ করার পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে টুইটারকে অবিলম্বে এই অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করার জন্য অনুরোধ জানায়। ভুয়া ও উত্তেজক খবর ছড়ানোর অভিযোগ এনে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।

টুইটার ইন্ডিয়াকে কটাক্ষ করে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে চলা উচিত। শুধু তাই নয়, পাকিস্তান সরকার প্রযুক্তি সংস্থাকে অবিলম্বে নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস পুনরুদ্ধার করার এবং বাক ও মত প্রকাশের গণতান্ত্রিক স্বাধীনতার আনুগত্য নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।

জানা গেছে, দ্য নিউজ ও জিও নিউজের লন্ডন প্রতিবেদক মুর্তাজা আলি শাহ ও ভারতের কট্টোর সমালোচক অস্ট্রেলিয়ান সাংবাদিক সিজে ওয়ারলেম্যানসহ সাংবাদিকদের একাধিক টুইটার অ্যাকাউন্ট আইটি আইন ২০০০-এর আওতায় ব্লক করে দেয়া হয়েছে।

মুর্তাজা আলি শাহ-এর ভেরিভায়েড টুইটার অ্যাকাউন্টে ৫৫ লাখ ফলোয়ার্স রয়েছে। তিনি দ্য নিউজ ও জিও-এর সাথে ১৭ বছরের বেশি সময় ধরে সংযুক্ত আছেন।

সোমবার রাতে সাংবাদিক, সামাজিক সংগঠন, পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও ও বিভিন্ন দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট বন্ধের খবর প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিজেপি) এই পদক্ষেপের নিন্দা জানায়।

সিপিজে এশিয়া টুইটারে এক বিবৃতিতে বলে, ভারত সরকারের অনুরোধে সাংবাদিক রানা আইয়ুবের অ্যাকাউন্ট ও কলামিস্ট সিজে ওয়ারলেম্যানের অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্লক করা করা হয়। যা সোশ্যাল মিডিয়াতে সেন্সরশিরেপর একটি নতুন পà§