বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

দর্জিকে শি*রচ্ছেদের ঘটনায় গ্রেফতার আরও ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে অবমাননা করা নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ভারতের রাজস্থানে এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়েছে ।

হত্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় আগেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারির পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেটও।

এনডিটিভির খবরে বলা হয়েছে,  উদয়পুর শহরের ধানমন্ডি এলাকায় হিন্দু যুবক কানহাইয়া লাল তেলিএকটা দর্জির দোকান ছিল। সেখানেই তাকে হত্যা করা হয়।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে তার দোকানে জামা সেলাই করাতে কয়েকজন আসেন। তারাই তলোয়ার দিয়ে তার মাথায় কোপ মারেন। যুবককে হত্যার পর সেই ভিডিও অনলাইনে পোস্টও করেন ওই দুই যুবক। পরে গণমাধ্যমকে হত্যাকাণ্ডের ভিডিও সম্প্রচার না করার জন্য আহ্বান জানান রাজস্থানের একজন শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তা।

গত মাসে ওই নুপুর শর্মার অমনানমাকে কেন্দ্র করে ভারতে ও মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে প্রবল কূটনীতিক চাপের মুখোমুখি হয় ভারত। এ কারণে বাধ্য হয়ে বিজেপি তাদের এ মুখপাত্রকে বরখাস্ত করে। বিতর্কিত ওই মন্তব্যের কারণে ভারতে ধর্মীয় বিক্ষোভ হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কানহাইয়া লালকে তিন সপ্তাহ আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে পুলিশের গ্রেফতার করেছিল। এরপর তিনি মুক্তির পর জীবননাশের হুমকির কথা উল্লেখ করে পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন।

একজন পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, ওই ঘটনার পরে পুলিশ কিছু হিন্দু ও মুসলমানকে শান্তি বৈঠকের জন্য ডেকেছিল। এরপর কানহাইয়া লাল বলেছিলেন যে কারও বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ