বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

সাংবাদিক জুবায়েরকে গ্রেফতারের নিন্দা জানাল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় সাংবাদিক মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২৯ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিকের বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিকস টাইমস।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, ‘‘সাংবাদিকের লেখা বা টুইট করার কারণে তাকে গ্রেপ্তার করা যায় না। স্বাধীনভাবে সকলকে নিজেদের মত প্রকাশ করতে দেয়া উচিত।’’

জুবায়েরের গ্রেপ্তারের বিষয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি, বিশ্বের যে কোনও জায়গায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জনগণকে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া হবে। সাংবাদিকরা স্বাধীনভাবে এবং কোনও হয়রানির হুমকি ছাড়াই নিজেকে প্রকাশ করবে।’’

সাংবাদ সম্মেলনে অবিলম্বে মোহাম্মদ জুবায়েরের মুক্তি দাবি করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘ ছাড়াও জুবায়েরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সিপিজের এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী স্টিভেন বাটলার এক বিবৃতিতে বলেন, ‘‘সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের গ্রেপ্তার ভারতে সংবাদপত্রের স্বাধীনতার নিম্নমানকে উন্মোচিত করেছে। যেখানে সরকার সাম্প্রদায়িক ইস্যুতে সংবাদ প্রতিবেদনকারী সদস্যদের জন্য একটি প্রতিকূল ও অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।’’

জুবায়েরের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘‘কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে জুবায়েরকে মুক্তি দিতে হবে। তাকে আর কোনো হস্তক্ষেপ ছাড়াই তার সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে।’’

২৭ জুন ভারতীয় সংবাদমাধ্যম অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫এ ধারায় মামলা রুজু করা হয়।

দিল্লি পুলিশ জানায়, ২০২০ সালে দায়ের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে প্রথমে তলব করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ