বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

১০ জুলাই ঈদুল আজহা পালন করবে যেসব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এশিয়ার কয়েকটি দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চল আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে বলে সরকারিভাবে ঘোষণা দিয়েছে। এসব দেশ হলো—মালয়েশিয়া, হংকং, জাপান, ইন্দোনেশিয়া ও ব্রুনাই।

সরকারি চাঁদ দেখা কমিটি ও প্রাদেশিক গভর্নরদের সংস্থা রুলার্স কনফারেন্সের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামা এক টুইটবার্তায় জানিয়েছে, ‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন মালয়েশিয়ার মুসলিমরা।

স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের মুসলিশ সংস্থা দ্য মুসলিম কাউন্সিল অব হংকংও ১০ তারিখ ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়ে এক বিবৃতি বলেছে, ‘আজ হংকংয়ের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।’

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ১০ দিন পর কোরবানির ঈদ বা ঈদুল আজহা পালিত হয়।

এক বিবৃতিতে জাপানের চাঁদ দেখা কমিটি রুয়াত-ই-হিলাল জানিয়েছে, বুধবার দেশের ২৮টি এলাকা থেকে পর্যবেক্ষণ করেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে জাপানের মুসলিমরা আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির প্রতিনিধিরা ইন্দোনেশিয়ার ২৮টি পয়েন্ট থেকে আকাশ পর্যবেক্ষণ করেছেন এবং বুধবার এসব পয়েন্টের কোনোটি থেকে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়ার মুসলিমরা ১০ জুলাই ঈদুল আজহা পালন করবেন। একই ঘোষণা দিয়েছে ব্রুনাইও।

এর আগে গত ২২ জুন সংযুক্ত আরব আমিরাত আগামী ৯ জুলাইকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বলে ঘোষণা করেছিল।

তবে সরকারিভাবে এখনও চুড়ান্ত কোনো ঘোষণা দেয়নি আমিরাতের সরকার।

সূত্র: খালিজ টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ