বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

তুরস্কে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন যে দেশটিতে একজন ৩৭ বছর বয়সী রোগীর মধ্যে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গেছে। তিনি এখন আইসোলেশনে আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, আফ্রিকা মহাদেশে এ রোগটির উৎপত্তি হয়েছে। এরপরে এ রোগটি ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। ওই দেশগুলোতে মাঙ্কিপক্স সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব অঞ্চলে আরও স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে এ বৈশ্বিক সংস্থাটি।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের একজন রোগীর শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত করা হয়েছে। রোগীর বয়স ৩৭ বছর এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম।’

তিনি আরো বলেন, ওই মাঙ্কিপক্স সংক্রমিত ব্যক্তি আইসোলেশনে আছেন। তার স্বাস্থ্যের উন্নতি-অবনতির বিষয়টি নজদারির মধ্যে রাখা হয়েছে। এখন পর্যন্ত আর কোনো মাঙ্কিপক্স সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

ডব্লিউএইচও-এর হিসাব অনুযায়ী, মে মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাঙ্কিপক্সে আকান্ত রোগীর সংখ্যা হলো ৩,৪০০ জন। এ রোগে মৃত্যুর হয়েছে মাত্র একজনের। ইউরোপের ওই সকল ব্যক্তিদের মধ্যে এ রোগটি বেশি দেখা গেছে যারা সমকামীতায় অভ্যস্ত। তবে ধারণা করা হচ্ছে, এ বছর প্রথম যে দেশগুলোতে এ রোগটি ছড়িয়েছে সেখানে ১৫,০০-এর বেশি লোক এতে সংক্রমিত হন এবং ৬৬ জন মারা যান।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ রোগটি এখনও বিপদ সীমার বাইরে যায়নি। তাই জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়নি। এটা মূলত, সর্বোচ্চ স্তরের সতর্কতা।

সূত্র : রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ