শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

ভোলা জেলা উলামা-তলাবার কমিটি গঠন ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলা জেলার মেধাবী প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ভোলা জেলা উলামা-তলাবা ফেইসবুক গ্রুপের ব্যানারে রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া মাদরাসায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) মাগরিবের পর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকার মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির শিক্ষা সচিব ও আফতাব নগর বি ব্লক মসজিদের খতিব শাইখ ফরিদুদ্দিন আল মাদানি।

বিশিষ্ট লেখক অনুবাদক ও জামিয়া কারিমিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আবুল ফাতাহ কাসেমির স্বাগত বক্তব্যের মাধ্যমে এটি শুরু হয়। এতে ভোলা জেলার প্রায় পনের বিশজন মেধাবি তরুণ আলেম অংশ গ্রহণ করেন।

দ্বীনি আবহে গড়ে উঠা দ্বীপ জেলা ভোলার আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ভোলা জেলা উলামা তলাবা গ্রুপ নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল তৃতীয় অফলাইন মিটিং। দ্বীপ জেলা ভোলার আলেম উলামা ও সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামি আগস্টে রাজধানির একটি হোটেলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

মুফতি আবুল ফাতাহ কাসেমিকে আহবায়ক, বিশিষ্ট তরুণ লেখক, অনুবাদক, ইমাম ও খতিব মুহাম্মদ ইমদাদুল্লাহকে যুগ্ম আহবায়ক, মেরাদিয়া মারকাযুয সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুদ্দিন নুরিকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি করা হয়।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিশিষ্ট লেখক, সাংবাদিক ও ফেইসবুক এক্টিভিস্ট মুহাম্মদ হাসিবুর রহমান, কেরানিগঞ্জ তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল কাদির, সাভার জামিয়া ইসলামিয়া বালিয়ারপুর মাদরাসর সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি উসমান বিন আলিম, জামিআা আরাবিয়া উলুকান্দি নারায়ণগঞ্জের উস্তাদ মুফতি জাবের মাহমুদ, উত্তরা মাদরাসাতুল হিকমাহ এর শিক্ষক মাওলানা বিন ইয়ামিন সানিম, ও মাওলানা আবদুল মতিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মিসবাহল হক, মাওলানা যাইনুল আবেদিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইবরাহিম, মাওলানা এনায়েতুল্লাহ সাইদ, মাওলানা নুরুল্লাহ মাহমুদ ও কেফায়েতুল্লাহ বিন সাইফ প্রমুখ।

বক্তারা ভোলা জেলার আলেম উলামাদের ঐক্যবদ্ধ এ প্লাটফ্রমে সব শ্রেণির আলেমদের যুক্ত হওয়ার আহবান জানিয়ে দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ