বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ইরানে জোড়া ভূমিকম্পে নিহত ৫, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমোজগানে পর পর ৬ মাত্রার দু’টি ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার প্রধান মেহরদাদ হাসানজাদেহ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ ও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

‘অনেক এলাকায় বাড়িঘর ভেঙে পড়েছে। আমরা সেসব এলাকায় তাঁবু সরবরাহ করছি।’

এক বিবৃতিতে ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১ টা ৩২ মিনিটে দিকে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। হরমোজগান প্রদেশের বন্দর খামির শহরের কাছে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

পরবর্তী ভূমিম্পটি আঘাত হানে তার প্রায় দু’ঘণ্টা পর— রাত ৩ টা ২৪ মিনিটে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ভূমিকম্পের মাঝের দু ঘন্টায় ৪ মাত্রার কয়েকটি ভূকম্পন হয়েছে।

প্রদেশের বন্দর লেনগেহ জেলার গভর্নর ফোয়াদ মোরাজাদেহ ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে বলেন, ‘যারা হতাহত হয়েছে, তারা সবাই প্রথম ভূমিকম্পটির শিকার। দ্বিতীয় ভূমিকম্পে কেউ নিহত বা আহত হয়নি, কারণ প্রথম ভূমিকম্পের পরই অধিকাংশ মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়েছিল।’

ভূগর্ভের টেকটোনিক প্লেটের কয়েকটি প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থান হওয়ায় ইরানে প্রায় নিয়মিতই ক্ষুদ্র বা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। তবে গত কয়েক দশকে বেশ কিছু প্রাণঘাতী ভূমিকম্পও দেখেছে দেশটি।

১৯৯০ সালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ইরানের উত্তরাঞ্চলে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। তারপর ২০০৩ সালে দেশটির কেরমান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিলেন প্রায় ৩১ হাজার মানুষ।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে ইরানে যে ভূমিকম্প হয়েছে, তার কম্পন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, আফগানিস্তান ও পাকিস্তানেও অনুভূত হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ