রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফোন রেখে জীবন উপভোগ করতে বললেন মোবাইলের উদ্ভাবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন তারবিহীন যন্ত্রটির উদ্ভাবক মার্টিন কুপার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন।

মার্টিন কুপারের বর্তমান বয়স ৯৩। তিনি ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস—মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স—তৈরি করেন। তবে তার প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেওয়া উচিত।

বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের ‘পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করেন মোবাইলে।

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, ‘আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন?’

এ সময় বিস্ময় প্রকাশ করে কুপার বলেন, সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে?’। তারপর একগাল হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন।

১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কুপার। ১৯৫৪ সালে তিনি মটোরোলায় যোগ দেন।

১৯৭৩ সালে কুপার আবিষ্কার করেন বিশ্বের প্রথম মোবাইল ফোন। তারপর তিনি ওই ফোন দিয়ে প্রতিদ্বন্দ্বী জোয়েল এঙ্গেলকে কল করেন। এঙ্গেল ছিলেন এটিঅ্যান্ডটি-র প্রধান ইঞ্জিনিয়ার।

ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে কুপার বলেন, ফোন করে বললাম, জোয়েল, তোমাকে আমি একটা সেলফোন থেকে কল করেছি, সত্যিকারের সেলফোন—একটা ব্যক্তিগত, হাতেধরার পোর্টেবল সেলফোন। অপরপ্রান্তে ছিল শুধুই নীরবতা।

প্রথম মোবাইল ফোনের ব্যাটারিতে একবার চার্জ দিলে ২৫ মিনিট চলত। আর ফুল চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা। ১০ ইঞ্চি লম্বা ওই ফোনের ওজন ছিল আড়াই পাউন্ড। সূত্র: ডেইলি মেইল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ