বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

বাংলাসহ ১৪ ভাষায় লাইভ সম্প্রচার হবে এ বছরের হজের খুতবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজে এ বছর আরাফাহ দিবসের খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, চলতি বছর হজে অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো- বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইস এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববী এবং মসজিদুল হারামের পরিষেবার উন্নয়নে সীমাহীন সহায়তা দিচ্ছে। আরাফার খুতবার লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রচারিত হবে। আরবি ছাড়াও খুতবাটি এ বছর ১৪টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। ফলে খুতবা সারাবিশ্বের প্রায় ২০০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, ‘আরাফাহ দিবসের খুতবার সরাসরি অনুবাদ বিশ্বের জন্য একটি বিস্তৃত প্রকল্প, বিশেষ করে পবিত্র স্থানগুলোতে দর্শনার্থীদের জন্য, যা বহু ভাষাভাষী মানুষকে তাদের মাতৃভাষায় খুতবা শোনার সুযোগ করে দেয়। সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহী।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ