শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

একাধিক স্ত্রী থাকলে সমানভাবে হক আদায় না করলে কী গুনাহগার হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্মানিত শায়েখ আমার কাছে একজন জানতে চায়, একাধিক স্ত্রী থাকলে যদি সমানভাবে হক আদায় না করে তাইলে গুনাহ হবে কি? হইলে কি ধরনের গুনাহ, এটা কি যিনাহ থেকে বেশী? স্ত্রীদের কাছে ক্ষমা চাইলে মাফ হবে?

জবাব: কারো একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে রাত্রি-যাপনের ক্ষেত্রে সমতা রক্ষা করা ওয়াজিব। অন্যান্য হকের ক্ষেত্রে সমতা জরুরী নয়। কমবেশি হতে পারে। তবে, সর্বাবস্থায় ইনসাফ রক্ষা করা জরুরী। যাতে কারো হক নষ্ট না হয়। তা সত্তেও কখনো কারো হক নষ্ট হয়ে গেলে ক্ষমা চেয়ে নিবে। স্ত্রী তা সন্তুষ্টিচিত্তে ক্ষমা করলে আল্লাহর দরবারে ক্ষমার আশা করা যায়।

উল্লেখ্য, যিনার গোনাহ এর চেয়ে অধিক মারাত্বক।(সূূরা নিসা:১২৯; ইবনে মাজাহ-৩/১৪৩; বাদাঈয়ুস সানায়ে’-২/৩৩২)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ