শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

গায়ে আগুন দিয়ে ছাত্রলীগের সাবেক নেতার আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি কোম্পানিতে বিনিয়োগ করা এক কোটি ২৬ লাখ টাকা ফেরত না পেয়ে হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। গাজী আনিস নামের এই ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার বিকেলে আত্মহত্যার চেষ্টা করেন।

আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর পর পুলিশ তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। হ্যানোলাক্স কোম্পানিতে তিনি এক কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এই টাকা ফেরত না পেয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ