বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় বন্দুকযুদ্ধ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার আফগানিস্তান সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক দু’টি বন্দুকযুদ্ধে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

সেনাবাহিনীর বিবৃতি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তর ওয়াজিরিস্তানের গুলহাম উপজেলার কানজিরা-ওয়ার্গার এলাকা এবং পার্শ্ববর্তী খাইবার জেলার তিরাহ উপত্যকা— এই দুই এলাকার তল্লাশি চৌকিতে এক যোগে সন্ত্রাসী হামলা হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, গুলহাম এলাকার একটি তল্লাশি চৌকিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। বাহিনীর সদস্যরা পাল্টা গুলি করলে তারা আফগানিস্তান সীমান্তের দিকে পিছু হটতে থাকে।

এ সময় বাহিনীর সদস্যদের গুলিতে ৪ হামলাকারী নিহত হয়। তাদের মধ্যে ৩ জনের পরিচয়ও জানা গেছে বলে উল্লেখ করা হয়েছে সামরিক বাহিনীর বিবৃতিতে। তারা হলেন— সাইদুল্লাহ ওরফে আলি, জিয়ারউর রহমান আফ্রিদি ওরফে তালহা এবং মুস্তাকিম খান। বাকি কয়েকজন সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢুকে পড়তে সক্ষম হন।

সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানের অপর পাশেই আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশ। পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-খোরাসানের (আইএস-কে) সদস্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ