বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

শপিংমলে সন্ত্রাসী হামলায় ডেনমার্কে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে রোববার এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। খবর আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, কোপেনহেগেনের কেন্দ্র ও বিমানবন্দরের মধ্যে আমাগার ডিস্ট্রিক্টে ফিল্ডস নামের ওই শপিংমলের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিফ পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, হামলায় ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

এ ঘটনায় পুলিশ ২২ বছর বয়সি এক ডেনিস যুবককে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে। তবে তার পরিচয় উল্লেখ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গুলির শব্দ শোনার পর শতাধিক মানুষ শপিংমল থেকে বাইরে ছুটে আসেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ