শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

শিশুদের স্মার্টফোন আসক্তি স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লে. কর্নেল নাজমুল হুদা খান: সারাবিশ্বের শিশুদের মধ্যে স্মার্টফোনের আসক্তি দেখা দিয়েছে প্রকটভাবে। বিশেষ করে গত আড়াই বছর এ ক্ষেত্রে করোনা অতিমারীর প্রভাব লক্ষণীয়। করোনা সংক্রমণ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে বিশ্বের দুইশরও বেশি দেশে বিভিন্ন মেয়াদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। ইউনিসেফ জানায়, এ সময় বিশ্বের ১৬ কোটি শিশু শিক্ষাজীবন শুরু করতে পারেনি, বাংলাদেশে পারেনি প্রায় ৪০ লাখ। করোনা প্রতিরোধব্যবস্থা হিসেবে ঘরে থাকা কর্মসূচি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়। তাই শিশুরা বাধ্য হয় স্মার্টফোন, আইপ্যাড, ট্যাব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে। ফলে তাদের মধ্যে মানসিক ও আচরনগত সমস্যা, স্থূলতা, ¯œায়ুতন্ত্রের বৈকল্যসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে।

ইউনিসেফের মতে, করোনা অতিমারীকালে বিশ্বে প্রতিদিন প্রায় পৌনে দুই লাখ শিশু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ফেসবুক ব্যবহারকারীদের শতকরা ২৫ শতাংশেরই বয়স ছিল ১০ বছরের নিচে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, করোনাকালে ৬৭ শতাংশ স্কুলশিক্ষার্থীর মোবাইল ফোনে আসক্তি জন্মেছে। স্মার্টফোন ব্যবহারকারী শতকরা ৫০ ভাগেরও বেশি শিশুর মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা ও পানি পড়া উপসর্গ লক্ষণীয়। শতকরা ৫৪ ভাগ শিশু মোবাইলবিহীন থাকাকে বিরক্তিকর ও ৬৬ ভাগ ভীতিকর মনে করে।

এটি সত্যি, ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার সবার জন্য এবং শিশুদের জন্যও জ্ঞানার্জনের একটি অন্যতম মাধ্যম। তবে অতিরিক্ত ব্যবহার বা আসক্তি নানাবিধ জটিল স্বাস্থ্যঝুঁকির জন্ম দেয়। গবেষণালব্ধ তথ্য থেকে জানা গেছে, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে মোবাইল ফোনের চুম্বকীয় রশ্মির প্রভাবে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা প্রবল, এমনকি মস্তিষ্কে টিউমারও দেখা দিতে পারে।

অনেক শিশু স্কুলে স্মার্টফোন নিয়ে ক্লাসের ফাঁকে বা টিফিনের সময় চ্যাটিং কিংবা ভিডিও গেমস খেলে সময় পার করে। ফলে ক্লাসের কার্যক্রমে আগ্রহ হারিয়ে ফেলে। এসব শিশু অনেক সময় পরীক্ষা চলাকালে স্মার্টফোনের ক্যালকুলেটর ব্যবহার, বিভিন্ন বৈজ্ঞানিক ছবি, সূত্র অথবা প্রশ্নোত্তর ইত্যাদি কপি করা বা অন্যের সঙ্গে শেয়ারের মতো অসদুপà