মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

সরকার বন্যা দুর্গত মানুষের সঙ্গে তামাশা করছে: শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার বন্যা দুর্গত মানুষের সাথে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্থ বানভাসি মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

জানা যায়, সিলেট ও সুনামগঞ্জে বানভাসি অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে ত্রাণ বিতরণ অব্যাহত গতিতে চলছে। এ লক্ষে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই সোমবার রাতে ঢাকা থেকে বন্যা দুর্গত জেলা সুনামগঞ্জে পোঁছে জেলা ত্রাণ বিতরণ কমিটির সাথে এক মতিবিনিময়ে মিলিত হন। শায়খে চরমোনাই সুনামগঞ্জের মসজিদ, মাদরাসার ক্ষতিগ্রস্ত ওলামা মাশায়েখ ও আইম্মায়ে মাসাজিদের মাঝে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মতবিনিময় সভা, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ এবং নগদ অর্থ সহযোগিতা করেন।

পরবর্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাধারণ মানুষদের মাঝে ফ্যামিলি প্যাকেজ বিতরণ করেন। এরপর শান্তিগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ফ্যামিলি প্যাকেজ বিতরণ করেন।

বানভাসি অসহায় মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা শুনে শায়খে চরমোনাই তাদের সান্তনা প্রদান করেন এবং সাধারণ অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। যাওয়ার পথে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে হাদিয়া বিতরণ করেন।

তার সফরসঙ্গী রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, বামুক সদর আবদুল গফুর, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুফতি হোসাইন আল হারুন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহà¦