রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

দাওরায়ে হাদিসের মুমতাহিনদের বিল প্রদান শুরু করেছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মুমতাহিনদের দাওরায়ে হাদিসের বিল প্রদান শুরু করেছে।

গতকাল মঙ্গলবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৩ হিজরি ২০২২ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) মারহালার মুমতাহিন বিল প্রদান শুরু হয়েছে। সুতরাং আল-হাইআতুল উলয়া-এর উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে বেফাক অফিস থেকে মুমতাহিন বিল গ্রহণ করা যাবে।

একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল প্রতিনিধির মাধ্যমে উঠানাের ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিনকে প্রতিনিধির পরিচয়, মােবাইল নম্বর, নিজের স্বাক্ষর ও মাদরাসার সীল সম্বলিত প্রত্যয়নপত্র অফিসে জমা দিতে হবে। শনিবার থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ