রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মেট্রোরেলের আরো ছয় কোচ, ২ ইঞ্জিন মোংলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের দশম চালানের ছয় কোচ, দুই ইঞ্জিন ও ৪৮ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক বুধবার বিকেল সাড়ে ৬টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

সন্ধ্যার পর রাতে জাহাজ থেকে শুধু মেশিনারী প্যাকেজ পণ্য নামানো হবে, আর কোচ ও ইঞ্জিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বুধবার বিকেল সাড়ে ৬টায় ৬টি কোচ ও ২টি ইঞ্জিনসহ বিভিন্ন মেশিনারী পণ্যের ৪৮টি প্যাকেজ নিয়ে জাপান থেকে গত ৩ জুন ছেড়ে আসা এসপিএম ব্যাংকক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

বন্দরের ৭ নম্বর জেটিতে অবস্থান নেয়া এ জাহাজ থেকে সন্ধ্যার পর রাতভর শুধু মেশিনারী পণ্যের প্যাকেজ নামানো হবে। আর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সাবধানে গুরুত্বপূর্ণ ভারি ও মুল্যবান কোচ এবং ইঞ্জিন নামানো হবে। এসব মালামাল নামিয়ে দিয়ে বিদেশি জাহাজটি বৃহস্পতিবার বিকেলেই এ বন্দর ত্যাগ করবে। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) নামানো এসব মালামাল নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে।

তিনি বলেন, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৬২টি কোচ ও ৩০টি ইঞ্জিন এসেছে। আগামী আগস্টে আরো ১২টি কোচ-ইঞ্জিন আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ