বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ষড়যন্ত্র না থামলে ষড়যন্ত্রকারীদের নাম বলে দেবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে কারা জড়িত তিনি সেটা জানেন। তা সত্ত্বেও দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে তিনি চুপ আছেন। তবে তার দল এবং দলীয় কর্মীদের হয়রানি করা অব্যাহত থাকলে তিনি আর চুপ থাকবেন না। ষড়যন্ত্রকারীদের নাম বলে দেবেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইমরান খান আরও বলেন, ৫ জুলাই জুলফিকার আলী ভুট্টোকে সামরিক আইন জারি করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কারণ, ভুট্টো সরকারে যুক্তরাষ্ট্র খুশি ছিল না। পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্র কখনো পছন্দ করে না বলে অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চুপ আছি। তবে ষড়যন্ত্র না থামালে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান ক্ষমতাসীন সরকার দেশ রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি বলেও সমালোচনা করেন তিনি।

গত এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি অভিযোগ করেন, দেশি–বিদেশি ষড়যন্ত্রে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। এরপর নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে তার দল পিটিআই। সূত্র: ডন, দুনিয়া নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ