রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নতুন দেশে আমরা জনশক্তি পাঠাচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন নতুন দেশে আমরা জনশক্তি পাঠাচ্ছি। বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, মাল্টা, পর্তুগালে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি।

বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্সও প্রদান করা হয়।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রাণলয় থেকে পাবলিক ডিপ্লোম্যাসি ও ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের সেবা দেয়ার জন্য দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন মোবাইলেই তারা সেবা পান সে জন্য আমরা বিভিন্ন অ্যাপ চালু করেছি। তবে একটি জায়গায় আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, সেটা হলো পাসপোর্ট বিতরণ। এ ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা প্রবাসীদের পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই। তারা যাচাই-বাছাই করে পাসপোর্ট দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ