বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ পদত্যাগ করছেন। তার নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

১০ নং ডাউনিং স্ট্রিট সূত্রে জানা যায়, পদত্যাগের বিষয়ে জনসন কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন। তিনি পদত্যাগ করছেন যাতে পার্টি সম্মেলনের জন্য সময় মতো নতুন নেতা বেছে নেওয়া যায়।

১০ নং ডাউনিং স্ট্রিট-এর একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আজ দেশের কাছে একটি বিবৃতি দেবেন।

গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

এ দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার কোনো অনাস্থা ভোট আয়োজন করলে, আগামী এক বছরের মধ্যে কোনো এরকম ভোট আয়োজন করা যাবে না। কিন্তু এ নিয়ম পরিবর্তন করা হতে পারে এবং সেটি ব্রিটিশ সময় স্থানীয় সময় বুধবার সন্ধ্যাতেই।

তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাতে বরিস জনসনের বিরুদ্ধে আরেকটি অনাস্থা ভোট হতে পারে।

তবে পরিস্থিতি এখন অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো সময় নিজেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ