রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাত ১০টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য আলোচনা হয়েছে। কোরবানি শেষ হলেই বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করা হবে। আশা করছি রাত ১০টার পর আর কোথাও বর্জ্য থাকবে না।

মন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটের বিষয়ে ইতোমধ্যে সভা করেছি। সেখানে প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার কোথাও গরুর হাট বসবে না। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারা ১০ জনের কমিটি গঠন করে নম্বর দিয়ে দিয়েছেন। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে, তারা স্বেচ্ছাসেবী, কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী, এটা তার দায়িত্বের অংশ।

মন্ত্রী বলেন, সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশের যে ডিজিটালাইজেশন হচ্ছে, এর সুফল হিসাবে বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশন জয়েন্টলি একটা প্রোগ্রাম চালু করেছে। ক্যাশ টাকা না নিয়ে শুধু ক্রেডিট কার্ড নিয়ে গেলেই হবে। সেখান থেকেই সরাসরি বিক্রেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। টাকা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয় সেটি যেন এবার না হয় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ