বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

পবিত্র হজের খুতবা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। হজের খুতবা দিচ্ছেন শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

চলতি বছর হজের খুতবা বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার করা হচ্ছে। বাংলায় অনুবাদ করছেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশিদ। তার সহকারী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।

https://manaratalharamain.gov.sa/ ওয়েবসাইটে প্রবেশ করে বাংলায় ক্লিক করলে সরাসরি অনুবাদ শোনা যাবে। সেখানে জুমার খুতবা শোনার অপশনও দেওয়া আছে।

আরও যেসব ভাষায় অনুবাদ করা হয়- ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি এবং তামিল।

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (স্থানীয় সময় ৮ জিলহজ) সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বুধবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছাতে শুরু করেন। হাজীরা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ তাওয়াফ শেষে এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরের মিনায় যাত্রা করেন।

মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিজ নিজ তাঁবুতে। মিনায় রাতে অবস্থান শেষে আজ শুক্রবার হাজিরা আরাফাত ময়দানে সমবেত হন। তবে বৃহস্পতিবার রাতেই অনেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন।

এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেয়ার জন্য শায়খ ড. মুহাম্মদ আবদুল করিম আল-ঈসাকে নিযুক্ত করেছেন সৌদি বাদশাহ। একই সাথে মসজিদে নামিরাতে নামাজ পড়াবেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ