শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শিনজো আবের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৮ জুলাই) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

এর আগে শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তিনি বন্দুক হামলার শিকার হন আবে।

আবেকে গুলি করে আহত করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এনএইচকের একটি ভিডিওতে তার রক্ষীদের একজনকে আটক করতে দেখা যায়। এইএইচকে জানায়, ১১ টা ৩০ এর দিকে দুটি গুলির শব্দ শোনে তাদের রিপোর্টার।

আবের বুকে ২ টি গুলি লাগলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ