বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হজের খুতবায় যা বললেন শায়খ মুহাম্মদ ইসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আজ শুরু হয়েছে পবিত্র হজ। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা দিচ্ছেন শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

খুতবায় তিনি বলেন, হে ঈমানদারগণ! আল্লাহর ইবাদত কর। আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর ইবাদত কর। মুসলমানরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন।

খুতবায় বলা হয়, আল্লাহ তায়ালা তাঁর নবীর মাধ্যমে যে সব ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তা পালন করতে হবে। তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সব কিছু জানেন। আল্লাহ জাকাত দিতে আদেশ করেছেন। রোজা ও নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়াকারীরা আল্লাহর নৈকট্য লাভ করে।

খুতবায় আরও বলা হয়, দীনের দাওয়াত দেও। আল্লাহ বলেন, মানুষকে ক্ষমা করো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের দিন আমার অনেক কাছে থাকবে। মুসলমানদের উচিত ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা।

হজের খুতবায় বলা হয়, মুসলমানদেরকে মানুষের উপকার করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতার গুরুত্ব দেয়া ও সম্মান করা মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়। সবচেয়ে বড় নেয়ামত হলো তাওহিদ।

খুতবায় বলা হয়, যে জিনিস হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে তা থেকে দূরে থাকার কথা বলে ইসলামী মূল্যবোধ। আল্লাহ বলেন, মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সকল মানুষই আদম আ. এর বংশধর। আদম আ. মাটির তৈরী। নেক কাজে তাড়াহুড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কষ্ট দূর করতে পারে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ