রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

গত ২৪ ঘণ্টায় ঢাকা ছেড়েছে ৩৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহায় প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গতকাল শুক্রবার ৩৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ শনিবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মোস্তাফা জব্বার।

ফেসবুকে মন্ত্রী জানান, শুধু শুক্রবার ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন বলে জানিয়েছে। এ ছাড়া, ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না। সে হিসাবে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।

শুক্রবারে রবির মোট নয় লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার, বাংলালিংকের সাড়ে ৮ লাখ ও টেলিটকের এক লাখ ২২ হাজার সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ