শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘শুধুমাত্র নির্বাচন বিষয় ছাড়া নির্বাচন কমিশনের সাথে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান। যেকোন মূল্যে এই সংবিধান সমুন্নত রাখতে হবে এবং আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন কিংবা সরকারের সাথে আলোচনায় বসতে চাই, সেই লক্ষ্যে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ