রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশ্বব্যাপী জনপ্রিয় এই তরুণ একজন হাফেজে কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাবি লেইম। সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী তার। সম্প্রতি এই তরুণ জানিয়েছেন, তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। পাশাপাশি তিনি একজন হাফেজে কুরআন।

বর্তমানে ইতালিতে বসবাসকারী সেনেগালিজ বংশোদ্ভূত ২২ বছর বয়সী এই ইউটিউবার ও টিকটক তারকা পশ্চিম আফ্রিকায় একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা তথা জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি ইসলাম ধর্ম পালন করে আসছেন।

বর্তমানে টিকটকে খাবি লেমের অনুসারীর সংখ্যা ১৪৫.২ মিলিয়ন, যা ছাড়িয়ে গেছে চার্লি ডি’আমেলিওকেও। টিকটক অ্যাপে সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যা ছিল ১৮ বছর বয়সী চার্লি ডি’আমেলিওর। দুই বছরেরও বেশি সময় ধরে এই অবস্থান ধরে রেখেছিলেন চার্লি। তবে সে রেকর্ড ভেঙ দিয়েছেন খাবি। বর্তমানে চার্লির অনুসারীর সংখ্যা ১৪৩.১ মিলিয়ন।

জানা যায়, যখন তার বয়স মাত্র এক বছর তখন সেনেগাল ছেড়ে ইতালি চলে যান তার পরিবার। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে যখন খাবির বয়স ১৪, তখন তার বাবা-মা তাকে ডাকার-এর পার্শ্ববর্তী একটি কুরআন শিক্ষা স্কুলে ভর্তি করেন। সেখানেই পবিত্র কুরআন আত্মস্থ করেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ