রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাজধানীর জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদরাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসায় তাকমীল জামাতের ছাত্রদের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতি ও শুক্রবার (৭ ও ৮ জুলাই) ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার কার্যকরী মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার নাযেমে তালিমাত, শাইখুল হাদিস মুফতি হেমায়েতু্ল্লাহ কাসেমী ও অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম দিন শের বহস, কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও সামাজিক চিত্র প্রদর্শনী হয়েছে।

শের বাহাসে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ওয়ালিউল্লাহ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলো মানযিল শিল্পীগোষ্ঠী ও তারানা রেকর্ডস এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ক্বেরাত, হামদ-নাত ও সামাজিক চিত্র প্রদর্শনী হয়েছে। সামাজিক চিত্র উপস্থাপনায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন, মহিউদ্দিন হাসান (খান সাহেব)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ