শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

টোল আদায়ে নতুন নতুন রেকর্ড গড়ছে দেশের প্রধান দুই সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রধান দুই সেতুতে টোল আদায়ে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উদ্বোধনের পর শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এদিন সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড ভেঙেছে। শুক্র থেকে শনিবারের মধ্যে এই সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এর আগে গত ঈদ-উল-ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ এসব তথ্য জানান।

আহসান মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ